জনাব কামাল তার ব্যবসায়ের উনড়বতির জন্য অর্থায়নের যে নীতি অবলম্বন করেছেন তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব কামাল তার ব্যবসায়ের উন্নতির জন্য অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অবলম্বন করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন একাধিক পণ্যের ব্যবসায়ে কিংবা একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব কামাল একজন ফল ব্যবসায়ী। তার দোকানে বিভিন্ন রকমের ফল আছে। যা ভোক্তাদের কাছে বিক্রি করেন। জনাব কামাল একাধিক ফলের ব্যবসায় করায় বলা যায় তিনি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতিটি অনুসরণ করেছেন। এর ফলে তার ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হবে ও হ্রাস পাবে।উদ্দীপকে জনাব কামাল একাধিক ফলের ব্যবসায় করায় কোনো কারণে একটি ফলের ব্যবসায় থেকে ক্ষতি হলে অন্য ফলের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে। ফলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টনের সুযোগ থাকায় মোট ঝুঁকি হ্রাস পাবে। এছাড়া একাধিক ফলের ব্যবসায় করায় তার দোকানে ক্রেতাদের ভিড় বেশি থাকবে। যার ফলে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় তার ব্যবসায়ের মুনাফা প্রাপ্তির পরিমাণও বাড়বে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব কামাল তার ব্যবসায়ের উনড়বতির জন্য অর্থায়নের যে নীতি অবলম্বন করে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর