ইউনিক কোম্পানির শেয়ার বিক্রি কী ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইউনিক কোম্পানির শেয়ার বিক্রয় অর্থায়ন বা তহবিল সংগ্রহ সিদ্ধান্ত। তহবিলের বিভিন্ন উৎস চিহ্নিতকরণ এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে তহবিল সংগ্রহ বলে। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী ব্যয় • নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়।উদ্দীপকে ইউনিক কোম্পানি মোবাইল ফোন, ব্যবসায়ে জড়িত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। এক্ষেত্রে আর্থিক সংকট মোকাবিলায় কোম্পানিটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। অর্থাৎ কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদি ইক্যুইটি মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। ফলে উক্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোনো ব্যয় সৃষ্টি হবে না। সুতরাং বলা যায়, ইউনিক কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত হলো অর্থায়ন বা তহবিল সংগ্রহ সিদ্ধান্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ইউনিক কোম্পানির শেয়ার বিক্রি কী ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর