কোম্পানিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শেয়ার বিক্রি যুক্তিযুক্ত কিনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইউনিক কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শেয়ার বিক্রি যুক্তিযুক্ত।যৌথমূলধনি কোম্পানি স্থায়ী ব্যয় নির্বাহে শেয়ার বিক্রির মাধ্যমে ইক্যুইটি মূলধন সংগ্রহ করতে পারে। সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপক ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের সমন্বয়ে কাম্য মূলধন কাঠামো গঠন করে থাকে।উদ্দীপকে ইউনিক কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। নতুন পরিকল্পনায় কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটি ইক্যুইটি মূলধন সংগ্রহ করবে, যা অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়। শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মূলধন হলো দীর্ঘমেয়াদি মূলধন। কারণ কোম্পানির অবসায়ন না হওয়া পর্যন্ত শেয়ারহোল্ডাররা তাদের বিনিয়োগকৃত অর্থ দাবি করতে পারে না। ফলে শেয়ার মূলধন কোম্পানি দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ পায়। এছাড়া শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক বিবেচিত হওয়ায় তাদের লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক না। এছাড়া কোম্পানির কোনোরূপ দায় সৃষ্টি হয় না। ফলে ঋণের দায় পরিশোধের অপারগতাসংক্রান্ত ঝুঁকিও হ্রাস পায়। তাই সার্বিক বিবেচনায় ইউনিক কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শেয়ার বিক্রির সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোম্পানিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শেয়ার বিক্রি যুক্তিযুক্ত কিনা? ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর