উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত মূলধন সংগ্রহে উৎস দুটির তুলনামূলক বিশ্লেষণ করে কোনটি অধিক যুক্তিযুক্ত মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক বহিস্থ উৎস তথা ঋণ মূলধন এবং পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ উৎস তথা সাধারণ শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহের প্রস্তাব দিয়েছে।যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ বণ্টন ও কোম্পানির বিলোপসাধনের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না, তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ প্রদান করা বাধ্যতামূলক নয়। অন্যদিকে, ঋণ মূলধন সরবরাহকারীরা হচ্ছে কোম্পানির পাওনাদার, মালিক নয়। তারা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে সুদ পায়।উদ্দীপকে কোয়ালিটি সিরামিক্স লি.-এর পরিচালনা পর্ষদের প্রস্তাবিত মূলধন সংগ্রহের উৎস অভ্যন্তরীণ উৎস তথা সাধারণ শেয়ার হওয়ায় শেয়ারহোল্ডারদের তাদের বাধ্যতামূলক লভ্যাংশ দিতে হবে না কিংবা মূলধন পরিশোধেরও বাধ্যবাধকতা নেই। কোম্পানির যতদিন অস্তিত্ব থাকবে সাধারণ শেয়ারহোল্ডারগণ ততদিন মালিক থাকবে। এক্ষেত্রে কোম্পানি মুনাফা অর্জন করলে সাধারণ শেয়ারের মালিকরা লভ্যাংশ পেতে পারেন। উক্ত কোম্পানির আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাবিত মূলধন সংগ্রহের উৎস ঋণ মূলধন। ঋণ মূলধনের মাধ্যমে অর্থায়ন করা হলে ঋণ কম সময়ে পাওয়া যায় এবং অধিক নমনীয়। তবে এক্ষেত্রে কোম্পানিতে আর্থিক ঝুঁকি বিদ্যমান থাকে। কোম্পানি মুনাফা করুক বা না করুক নির্দিষ্ট সময় পর পর বাধ্যতামূলকভাবে সুদ পরিশোধ করতে হয়। যাঁ কোম্পানির জন্য দেউলিয়াত্বের ঝুঁকি সৃষ্টি করে। সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদের প্রস্তাবিত মূলধনের উৎসের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, অভ্যন্তরীণ তথা সাধারণ শেয়ার মূলধন উক্ত কোম্পানির জন্য অধিক গ্রহণযোগ্য ও সুবিধাজনক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত মূলধন…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর