জনাব কামাল বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কামাল বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন । বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফলিও বৈচিত্র্যায়ন নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব কামাল পুরাতন জাহাজ ব্যবসার পাশাপাশি গার্মেন্টস ব্যবসায় যুক্ত। কারণ তিনি মনে করেন লোহার ব্যবসায় কোনো কারণে যদি ক্ষতি হয় তবে গার্মেন্টস ব্যবসার মুনাফার দ্বারা সেই ক্ষতিপূরণ করা যাবে।জনাব কামাল কেবল একটি ব্যবসায় না করে ,পুরাতন জাহাজ ব্যবসার পাশাপাশি গার্মেন্টস ব্যবসায় ও পরিচালনা করেন। অর্থাৎ তিনি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেন। এতে তিনি তার ব্যবসায়ে বড় পরিসরে ক্ষতির সম্মুখীন হবেন না।কারণ পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের মাধ্যমে ঝুঁকি হ্রাস পায়। অতএব বলা যায়, জনাব কামাল বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব কামাল বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর