জনাব জামালের বেশি অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? তা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব জামালের বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ের তারল্যকে প্রভাবিত করতে পারে। তারল্য বা নগদ অর্থ একটি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের চলতি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় (যেমন: কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল পরিশোধ ইত্যাদি) নগদ অর্থ জরুরি। উদ্দীপকে জনাব জামাল জাহাজ ভাঙা ব্যবসায়ে যুক্ত। বেশি মুনাফার আশায় তিনি হাতে অল্প কিছু নগদ অর্থ রেখে সম্পূর্ণ অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করেন। উদ্দীপকে জনাব জামাল নগদ অর্থ তথা তারল্য ও মুনাফার মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি করেছেন। তারল্য ও মুনাফা নীতি অনুসারে প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রেখে বাকি অর্থ বিনিয়োগ করা উচিত। মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। ব্যবসায়ের সমুদয় অর্থ বিনিয়োগ করায় তিনি অধিক মুনাফা অর্জনে সক্ষম হলেও তারল্য সংকটে পড়বেন। ফলে তিনি তার ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে ব্যর্থ হবেন। তাই বলা যায়, জনাব জামালের বিনিয়োেগ সিদ্ধান্ত ব্যবসায়ের তারল্যে প্রভাব ফেলতে পারে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব জামালের বেশি অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? ত…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর