জনাব রহমানের কোন ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক হবে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রহমানের টাকা জমা রাখার লাভজনক ব্যাংকটি জানার জন্য ইছামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। দেওয়া আছে, বর্তমান মূল্য, PV = ৫,০০,০০০ টাকা সময়, n = ৭ বছর সুদের হার, i = ৮% বা ০.০৮ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, m = ১২ বার আমরা জানি, ভবিষ্যৎ মূল্য, [গণিত] = ৫,০০,০০০ × (১.০০৬৬৭)৮৪ = ৫,০০,০০০ × ১.৭৪৭৯১ = ৮,৭৩,৯৫৫ টাকা ∴ জনাব রহমানের ইছামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে ৮,৭৩,৯৫৫ টাকা। অপরদিকে, ফুলজোড় ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে ৯,৭৪,৩৬০ টাকা [গ থেকে পাওয়া]। অর্থাৎ, ফুলজোড় ব্যাংক থেকে ভবিষ্যতে (৯,৭৪,৩৬০ - ৮,৭৩,৯৫৫) = ১,০০,৪০৫ টাকা বেশি পাওয়া যাবে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রহমানের ফুলজোড় ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব রহমানের কোন ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর