ওয়ালমার্ট কোম্পানিটির শেয়ার বিক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ওয়ালমার্ট কোম্পানির শেয়ার বিক্রয় আর্থিক সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হলো- আর্থিক সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্য উৎস থেকে তহবিল সংগ্রহ করা। তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন উৎস নির্বাচনের মাধ্যমে তাদের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করা হয়। তুলনামূলক কম খরচের উৎস থেকে তহিবল সংগ্রহ করা হয়।উদ্দীপকে ওয়ালমার্ট একটি আন্তর্জাতিক পোশাক রপ্তানিকারক কোম্পানি। ওয়ালমার্ট কোম্পানি ইউরোপের বাজারে প্রবেশ করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়। নতুন এই প্রকল্পের জন্য অর্থের প্রয়োজন হয়। তাই তারা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়। শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ ব্যবস্থাপনার আর্থিক সিদ্ধান্তের অন্তর্গত। তাই বলা যায়, ওয়ালমার্ট কোম্পানি অর্থায়নের আর্থিক সিদ্ধান্ত নিয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ওয়ালমার্ট কোম্পানিটির শেয়ার বিক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর