অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সাজ্জাদের জন্য কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সাজ্জাদের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তা জানতে আমাদের উভয় বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে হবে। বন্ড A-এর অন্তর্নিহিত মূল্য নির্ণয়: দেওয়া আছে, প্রত্যাশিত আয়ের হার, Kd = ১০% বা ০.১০ [উদ্দীপকে প্রত্যাশিত আয়ের হার দেওয়া নাই। তাই ১০% ধরে নেওয়া হলো।] মেয়াদপূর্তি মূল্য, MV = ১০০ টাকা মেয়াদকাল, n = ৮ বছর বার্ষিক সুদের পরিমাণ, I = ১০০ × ০.১৩ = ১৩ টাকা আমরা জানি, পরিশোধযোগ্য বন্ডের অন্তর্নিহিত মূল্য, [গণিত] = ১৩ × ৫.৩৩৪৯ + ৪৬.৬৫১ = ৬৯.৩৫৩৭ + ৪৬.৬৫১ = ১১৬.০০৪৭ টাকা 'B [গণিত] বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয়: দেওয়া আছে, মেয়াদপূর্তি মূল্য, MV = ১০০ টাকা কুপন সুদের হার, i = ১১% বা ০.১১ কুপন সুদের পরিমাণ, I = ১০০ × ০.১১ = ১১ টাকা বাজারমূল্য, SV = ৮০ টাকা প্রত্যাশিত আয়ের হার, Kd = ১০% বা ০.১০ [উদ্দীপকে উল্লেখ না থাকায় ১০% ধরে নেওয়া হলো] আমরা জানি, চিরস্থায়ী বন্ডের অন্তর্নিহিত মূল্য, [গণিত] টাকা বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজারমূল্যের থেকে বেশি হলে সে বন্ড কেনা যৌক্তিক হয়। উদ্দীপকে 'A [গণিত] বন্ডের অন্তর্নিহিত মূল্য ১১৬.০০৪৭ টাকা এবং বাজার মূল্য ১১৯ টাকা। অর্থাৎ, 'A [গণিত] বন্ডের বাজার মূল্য অন্তর্নিহিত মূল্য থেকে বেশি তাই এটি গ্রহণ করা যৌক্তিক নয়। অন্যদিকে, 'B [গণিত] বন্ডের অন্তর্নিহিত মূল্য ১১০ টাকা এবং বাজার মূল্য ৮০ টাকা। অর্থাৎ, 'B [গণিত] বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে বেশি। যা গ্রহণযোগ্যতা নির্দেশ করে। তাই বলা যায়, অন্তর্নিহিত মূল্য বিবেচনায় উদ্দীপকের সাজ্জাদের 'B [গণিত] বন্ডে বিনিয়োগ করা উচিত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সাজ্জাদের জন্য কোন বন্ডে বিনিয়োগ …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর