মি. সাদ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোক ব্যাখ্যা কর।
উত্তর: মি সাদ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেন।বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফলিও নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে মি সাদ চশমার ব্যবসার পাশাপাশি কাপড়ের ব্যবসা করেন। কারণ তিনি মনে করেন, চশমার ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে কাপড়ের ব্যবসায় থেকে তা সমন্বয় হবে ।অর্থাৎ তিনি শুধুমাত্র একটি ব্যবসায়ে বিনিয়োগ না করে একাধিক ব্যবসায়ে বিনিয়োগ করেন। অর্থাৎ তিনি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. সাদ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোক ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর