মি. হাসানের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: মি হাসানের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উদ্দীপকে মি হাসান অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ কম হাতে রেখে অধিক বিনিয়োগ করেন। অর্থাৎ তিনি অর্থায়নের তারল্য নীতির লঙ্ঘন করেন।তারল্যনীতি বলতে প্রতিষ্ঠানে কতটুকু অর্থ রাখা হবে এবং কতটুকু অর্থ বিনিয়োগ করা হবে সেই ধরনের সকল কার্যাবলী কে বোঝায়। তারল্যনীতির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সংগ্রহকৃত অর্থের কতটুকু বিনিয়োগ করবে তা নির্ধারণ করে। এ নীতি ব্যবসায়ের পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তরল অর্থের সংকট হলে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয় না।উদ্দীপকে মি হাসান অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ কম হাতে রেখে অধিক বিনিয়োগ করায় ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হবেন। এছাড়াও তিনি পাওনাদারদের দায় পরিশোধে সক্ষম হবেন না।একটি ব্যবসায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হলে মুনাফা অর্জন সম্ভব হয় না। সুতরাং বলা যায়,মি হাসানের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. হাসানের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? ব…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর