উদ্দীপকে উল্লিখিত 'XYZ কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের কোন কার্যাবলি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'XYZ [গণিত] কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত ।সমাজের প্রতি ব্যবসায়ের পালনীয় দায়িত্বকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।ব্যবসায় এবং সমাজ একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজকে সুবিধা প্রদানের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে থাকে। শেয়ারহোল্ডার, প্রতিষ্ঠানের কর্মী, সরকার, জনগণের কল্যাণের জন্য কাজ করা উচিত। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়ীকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলে।উদ্দীপকে উল্লিখিত 'XYZ [গণিত] কোম্পানির আর্থিক ব্যবস্থাপক এবছর অর্জিত মুনাফার ৬০% লভ্যাংশ হিসেবে শেয়ারমালিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন এবং অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত দেন।অর্থাৎ কোম্পানিটি লভ্যাংশ প্রদানের মাধ্যমে শেয়ার মালিকদের প্রতি দায়িত্ব পালন করছে। প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ারমালিকরা অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট শতাংশ হারে লভ্যাংশ পেয়ে থাকে।শেয়ারমালিকদের প্রতিবছর অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অর্থ লভ্যাংশ হিসেবে প্রদানের মাধ্যমে তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালিত হয়।সুতরাং বলা যায় ,উদ্দীপকে উল্লিখিত 'XYZ [গণিত] কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'XYZ কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর