'XYZ কোম্পানি অর্থায়নের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর ।
উত্তর: 'XYZ [গণিত] কোম্পানি অর্থায়নের মূল লক্ষ্য তথা সম্পদসর্বাধিকরণ অর্জন করতে পেরেছে।একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ। শেয়ার মালিকদের সম্পদ পরিমাপ করা হয় তাদের শেয়ারের মূল্য দ্বারা। তাই সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মালিকদের শেয়ারের মূল্য সর্বাধিকরণকে বুঝায়।এটি মুনাফা ধারণার সীমাবদ্ধতা দূর করে ব্যবসায়ের টেকসই প্রবৃদ্ধি অর্জনকে নির্দেশ করে।এই ধারণায় অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ও ঝুকি বিবেচনা করা হয়।'XYZ [গণিত] কোম্পানির শেয়ারের বাজার মূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কারণ 'XYZ [গণিত] কোম্পানির আর্থিক ব্যবস্থাপক এবছর অর্জিত মুনাফার ৬০% লভ্যাংশ হিসেবে শেয়ারমালিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন এবং অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত দেন।কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রতি দায়িত্ব পালন করার ফলে কোম্পানির সুনাম বৃদ্ধি পায়।ফলে উক্ত প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্যের উপর ইতিবাচক প্রভাব করে ।শেয়ারহোল্ডারদের আত্মবিশ্বাস অর্জিত হয় এবং কোম্পানির সুনাম বৃদ্ধি পায়। যে কারণে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বাড়বে এবং ঝুঁকি কমবে। এতে ঝুঁকি হ্রাস পায় এবং তিনি সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করতে পারেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
'XYZ কোম্পানি অর্থায়নের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে- উক্তিটির যথা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর