উদ্দীপকে পরিচালনা পর্ষদ মূলধন সংগ্রহের কোন উৎসের কথা বলেছেন? আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকের পরিচালনা পর্ষদ মূলধন সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের কথা বলেছেন।যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বণ্টন ও কোম্পানির বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকেই সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করে থাকে যা অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। উদ্দীপকে কোয়ালিটি সিরামিক্স লি. উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন প্ল্যান্ট স্থাপনে আগ্রহী। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এমন উৎস্ হতে মূলধন সংগ্রহ করতে চায় যেখানে মূলধন পরিশোধের সীমারেখার মধ্যে বাধ্যবাধকতা কম। সাধারণ শেয়ারের নির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারিত থাকে না। এটি পারপিচুয়াল বা চিরস্থায়ী।এক্ষেত্রে যতদিন কোম্পানির অস্তিত্ব থাকবে শেয়ারহোল্ডারগণ ততদিন ঐ কোম্পানির মালিক থাকবেন। আর সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ইক্যুইটি মূলধন সংগ্রহ অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, কোয়ালিটি সিরামিক্স লি.-এর পরিচালনা পর্ষদ মূলধন সংগ্রহের ক্ষেত্রে ইক্যুইটি মূলধন তথা অভ্যন্তরীণ উৎসের কথা বলেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পরিচালনা পর্ষদ মূলধন সংগ্রহের কোন উৎসের কথা বলেছেন? আলোচনা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর