যদি সুদ অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদান করে তাহলে বর্তমান বাজারমূল্যে বন্ড কিনে তিনি কি লাভবান হতে পারবেন? ব্যাখ্যা কর।
উত্তর: অর্ধবার্ষিক সুদে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় : এখানে, লিখিত মূল্য (FV) = ৫,০০০ টাকা মেয়াদপূর্তি মূল্য (MV) = ৫,০০০ টাকা বাজারমূল্য (SV) = ৫,৫০০ টাকা সুদের পরিমাণ (1) = ৫,০০০ × ৯% = ৪৫০ টাকা বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ২ মেয়াদকাল (n) = ৫ বছর প্রত্যাশিত আয়ের হার (Kd) = ৮% বা ০.০৮ আমরা জানি, পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = (২২৫ × ৮.১১০৯) + ৩,৩৭৭.৮২১৪৯৪ = ১,৮২৪.৯৫২৫ + ৩,৩৭৭.৮২১৪৯৪ = ৫,২০২.৭৭ টাকা লক্ষণীয় যে, উদ্দীপকের বন্ডটির বাজারমূল্য ৫,৫০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৫,২০২.৭৭ টাকা হতে বেশি। এক্ষেত্রে বন্ডটি ক্রয় করলে তার ক্ষতি হবে (৫,৫০০ – ৫,২০২.৭৭) = ২৯৭.২৩ টাকা। এমতাবস্থায় বলা যায়, সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হলে বর্তমান বাজারমূল্যে বন্ডটি ক্রয় করে জনাব আসলাম হোসেন লাভবান হতে পারবেন না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
যদি সুদ অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদান করে তাহলে বর্তমান বাজারমূল্যে …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর