জনাব বসির আহম্মেদ গ্রামের রাস্তা পাকা করে তার দুই পাশে বৃক্ষরোপণ করে ব্যবসায়ের কোন দায়িত্ব পালন করেছেন?
উত্তর: জাউদ্দীপকের জনাব বসির আহম্মেদ গ্রামের রাস্তা পাকা করে তার দুই পাশে বৃক্ষরোপণ করে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন।সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থরক্ষার দায়িত্বকে বোঝায়। সমাজের দিকে দৃষ্টি রেখে প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদন ও তা সঠিক মূল্যে বিক্রি করা উচিত। পাশাপাশি সমাজের সকল পক্ষের স্বার্থ রক্ষায় সামাজিক উন্নয়নমূলক কাজও ব্যবসায়ের সামাজিক দায়িত্ব।উদ্দীপকে জনাব বসির আহম্মেদ লালপুরে একটি বৃহৎ গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। তিনি কারখানায় পার্শ্ববর্তী এলাকায় গ্রামের রাস্তাগুলো পাকা করে দিলেন, রাস্তায় ভাঙা কালভার্ট মেরামত করলেন এবং রাস্তার দু'পাশে বৃক্ষরোপণ করলেন। এছাড়াও তিনি কারখানায় কর্মরত কর্মীদের নিয়মিত বেতন, বোনাস এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করেন। অর্থাৎ, উদ্দীপকের জনাব বসির আহম্মেদ যেসব কাজ করেছেন, তার সবই ব্যবসায়ের সামাজিক দায়িত্বের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব বসির আহম্মেদ উল্লিখিত কাজ করে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব বসির আহম্মেদ গ্রামের রাস্তা পাকা করে তার দুই পাশে বৃক্ষরোপণ কর…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর