তোমার মতে জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতিসাধনের কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব বসির আহম্মেদের ব্যবসায়ে দিন দিন উন্নতির কারণ হলো ব্যবসায় সম্পর্কিত বিষয়ের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ইতিবাচক প্রভাব।প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল পক্ষের স্বার্থ রক্ষার দায়িত্বই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। সমাজের দিকে দৃষ্টি রেখে প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদন ও তা সঠিক মূল্যে বিক্রয় করা উচিত। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজও ব্যবসায়ের সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত।-উদ্দীপকে জনাব বসির আহম্মেদ লালপুরে বড় একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। তিনি কারখানার পার্শ্ববর্তী এলাকায় গ্রামের রাস্তাগুলো পাকা করে দিলেন, রাস্তার ভাঙা কালভার্ট মেরামত করলেন। এছাড়াও তিনি রাস্তার দু'পাশে বৃক্ষরোপণ করলেন। এর পাশাপাশি তিনি কারখানায় কর্মরত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। এর ফলে উক্ত এলাকার জনগণ ও কারখানায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের প্রতি অনেক সহানুভূতিশীল। এর ফলে জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতি সাধন হচ্ছে।জনগণের প্রতি দায়িত্ব পালনের কারণে জনগণ তাদের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের দ্রব্য কেনা বা বাজারজাতকরণে সহায়তা করে ব্যবসায়ের উন্নতিতে অবদান রাখছে। এছাড়া শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালনের কারণে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। প্রতিষ্ঠানের প্রতি তারা নৈতিকভাবে দায়বদ্ধ থাকছে। ফলে দিন দিন প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে। তাই বলা যায়, সামাজিক দায়বদ্ধতা পালনের ইতিবাচক প্রভাবের 'দ্বারা জনাব বসির আহম্মেদের ব্যবসায়ে দিন দিন উন্নতি হচ্ছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
তোমার মতে জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতিসাধনের কারণ কী…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর