উদ্দীপকে উল্লিখিত বেঙ্গল ক্যাপিটাল লি. কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বেঙ্গল ক্যাপিটাল লি. নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্যাংকিং কার্যাবলির অনুমোদন থাকে না। এগুলো ব্যাংকিং সম্পর্কিত সেবা দিয়ে থাকে। উদ্দীপকে বেঙ্গল ক্যাপিটাল লি. শিল্প, বাণিজ্য, কৃষি ও গৃহায়ণ খাতে ঋণ দিয়ে থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানটি মার্চেন্ট ব্যাংকিং এডভেঞ্চারে ক্যাপিটাল অর্থায়নও করে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ ও অন্যান্য আর্থিক সেবা সরবরাহ করছে। কিন্তু প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ব্যাংকিং কার্যাবলি করছে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বেঙ্গল ক্যাপিটাল লি. নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বেঙ্গল ক্যাপিটাল লি. কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর