অর্থায়নে কোন নীতি না মানার কারণে তাঁকে এ সমস্যার সম্মুখীন হতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থায়নের তারল্য নীতি না মানার কারণে তাকে এ সমস্যার সম্মুখীন হতে হয়। তারল্যনীতি বলতে প্রতিষ্ঠানে কতটুকু অর্থ রাখা হবে এবং কতটুকু অর্থ বিনিয়োগ করা হবে সেই ধরনের সকল কার্যাবলী কে বোঝায়। তারল্যনীতির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সংগ্রহকৃত অর্থের কতটুকু বিনিয়োগ করবে তা নির্ধারণ করে। এনীতি ব্যবসায়ের পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তরল অর্থের সংকট হলে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয় না। উদ্দীপকে মি রহমান AB নিউওয়্যার কোম্পানির ব্যবস্থাপক। কাঁচামালের মূল্য কম হওয়ায় অধিক মুনাফার আশায় তিনি কোম্পানির মূলধনের প্রায় সম্পূর্ণ অর্থ দিয়ে কোম্পানির জন্য কাঁচামাল কিনে রাখেন। কিন্তু কয়েক মাস পর তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। এতে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।অর্থাৎ মি রহমান অধিক মুনাফার প্রত্যাশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ করেন। তার এই সিদ্ধান্তে তারল্যনীতি অনুসরণ করেননি। যা তার ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলীর পরিচালনা কে বাধাগ্রস্ত করবে। যেমনঃ কর্মচারীদের বেতন প্রদানে ও বিদ্যুৎ বিল পরিশোধে বাধা আসতে পারে। মি রহমা্নের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।তার বেশি মুনাফার আশায় সকল অর্থ বিনিয়োগ করা উচিত হয়নি। তাকে ব্যবসায় পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ হাতে রাখতে হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থায়নে কোন নীতি না মানার কারণে তাঁকে এ সমস্যার সম্মুখীন হতে হয়? ব…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর