অর্থসংস্থানের কোন নীতি না মানার কারণে তাকে এ সকল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? উদ্দীপকের আলোকে মন্তব্য কর।
উত্তর: অর্থসংস্থানের তারল্য ও মুনাফা নীতি না মানার কারণে তাকে এ সব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রতিষ্ঠানের তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষার জন্য যে নীতি অনুসরণ করা হয় তাকে তারল্য ও মুনাফা নীতি বলে। তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ তারল্য বেশি রাখলে মুনাফা কমে। আবার তারল্য কম রাখলে মুনাফা বাড়ে। জনাব আব্দুর রহমান মিঞা একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি আকাশ টেল কোম্পানিতে চাকরি করেন। হঠাৎ কাঁচামালের মূল্য কমে যায়। তিনি বেশি মুনাফার আশায় কাঁচামাল ক্রয় করে রাখার সিদ্ধান্ত নেন। তিনি ব্যবসায়ের সমুদয় অর্থ কাঁচামাল ক্রয়ে ব্যবহার করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সমস্যায় পড়েন। এতে তার কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকে জনাব আব্দুর রহমান মিঞা সকল অর্থ কাঁচামাল ক্রয়ে ব্যবহার না করে কিছু অর্থ তরল আকারে সংরক্ষণ করতে পারতেন। এতে ব্যবসায়ের প্রয়োজনের সময় ওই তরল সম্পদ বা নগদ অর্থ ব্যবসায় পরিচালনার কাজে ব্যবহার করতে পারতেন। শ্রমিকদের মজুরি যথাসময়ে পরিশোধ করতে পারতেন। এমনকি পাওনাদারদের পাওনা পরিশোধ করতে পারতেন। যদিও এতে তার প্রতিষ্ঠানের মুনাফা কম হতো কিন্তু তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন না। তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা হতো। তাই বলা যায়, আব্দুর রহমান মিঞা অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি মেনে চললে তাকে এ সকল সমস্যার সম্মুখীন হতে হতো না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থসংস্থানের কোন নীতি না মানার কারণে তাকে এ সকল সমস্যার সম্মুখীন হ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর