উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মূলত কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে জনাব আব্দুর রহমান মূলত তারল্য ঘাটতির সম্মুখীন হয়েছিলেন। তারল্য বা নগদ অর্থ একটি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যেমন- কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি ক্ষেত্রে নগদ অর্থ বা তারল্য জরুরি। উদ্দীপকে জনাব আব্দুর রহমান মিঞা আকাশ টেল কোম্পানির ব্যবস্থাপক। কাঁচামালের মূল্য কমে যাওয়ায় অধিক মুনাফার আশায় তিনি কোম্পানির বেশিরভাগ অর্থ দিয়ে কাঁচামাল কিনে রাখেন। কিন্তু কয়েক মাস পর তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। মূলত সকল অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় করার কারণে তিনি তারল্য সংকটের সম্মুখীন হয়েছেন। তারল্য ঘাটতির কারণে তিনি দৈনন্দিন ব্যবসায়িক খরচ মেটাতে পারেননি। ফলে তার কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মিঞা পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে না রেখে তারল্য ঘাটতির সম্মুখীন হয়েছিলেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মূলত কী কী সমস্যার সম্মুখীন হয়ে…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর