আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি আলোচনা কর।
উত্তর: আলফা লিঃ কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি । বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফোলিও নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে আলফা লিমিটেড তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং কম ঝুঁকিপূর্ণ, কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ, আবার কিছু প্রকল্প আছে যেখানে কোন ঝুঁকি নেই ।অর্থাৎ আলফা লিমিটেড তার বিনিয়োগযোগ্য সকল অর্থ কেবল একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করেন। এতে তিনি কোন প্রকল্পে ক্ষতি হলে, সেই ক্ষতি অন্য প্রকল্পের লাভের সাথে সমন্বয় করতে পারবেন ।সুতরাং বলা যায়,আলফা লিঃ কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর