বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা কর।
উত্তর: বেটা লিমিটেড কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিটি হলো ঝুঁকি ও মুনাফা নীতি এবং তারল্য ও মুনাফা নীতি । ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে। ঝুঁকি বৃদ্ধি পেলে কোন বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় এর পরিমাণ বৃদ্ধি পাবে, অন্যদিকে ঝুঁকি হ্রাস পেলে প্রত্যাশিত আয়ের পরিমাণ ও হ্রাস পাবে। আবার,তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হল তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে কোন প্রতিষ্ঠান নির্বাহের কাম্য পরিমান নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে।তরল অর্থ বিনিয়োগ না করে হাতে রাখলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ হ্রাস পায়।অন্যদিকে অধিক মুনাফা পাওয়ার উদ্দেশ্যে সব অর্থ বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সম্ভব হয় না। উদ্দীপকে বেটা লিমিটেড সমুদয় অর্থ একটি প্রকল্পের বিনিয়োগ করেছেন প্রকল্পটি অধিক এবং অধিক অর্থাৎ তিনি ঝুঁকি ও মুনাফার নীতি অনুসরণ করেছেন ।তিনি অধিক মুনাফা আশায় উচ্ছ্ঝুঁকি সম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন।এছাড়াও কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপক তার নগদ অর্থ এমনভাবে ব্যবহার করেন যাতে তার কারবার পরিচালনায় কোন সমস্যা না হয়। তিনি কারবারে কোন অলস অর্থ করেন না। অর্থাৎকোম্পানিটি তারল্য ও মুনাফার নীতি ও অনুসরণ করেছে।তারল্য ও মুনাফা নীতি অনুসরণের মাধ্যমে বেটা লিমিটেড কোম্পানি কারবার পরিচালনায় কোন সমস্যার সম্মুখীন হবেন না। এছাড়া ও প্রতিষ্ঠানে অলস অর্থ পড়ে থাকবে না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর