স্থায়ী ব্যয় কী? বুঝিয়ে লেখো।
উত্তর: উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল না হয়ে নির্দিষ্ট মাত্রায় যে ব্যয় স্থির থাকে তাকে স্থায়ী ব্যয় বলে। উদাহরণস্বরূপ ডোরেমন বিস্কুট লি. বার্ষিক ১ লক্ষ প্যাকেট বিস্কুট উৎপাদন করে। স্থায়ী কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল ও বিমা প্রিমিয়াম বাবদ মোট স্থির ব্যয় হয় ৬ লক্ষ টাকা। বিস্কুট উৎপাদন করলেও যেমন এই ব্যয় করতে হচ্ছে, একমাস কোনো কারণে উৎপাদন বন্ধ রাখলেও এই ব্যয় হবে। এক্ষেত্রে ডোরেমন লি.-এর প্রতি প্যাকেট বিস্কুটের স্থায়ী ব্যয় হচ্ছে (৬ লক্ষ ÷ ১ লক্ষ) = ৬ টাকা। তবে এ ব্যয় একক প্রতি পরিবর্তনশীল। সুতরাং, ডোরেমন বিস্কুট লি. বার্ষিক ১.৫০ লক্ষ প্যাকেট বিস্কুট উৎপাদন করলেই এর স্থায়ী ব্যয় একক প্রতি কমে যাবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
স্থায়ী ব্যয় কী? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর