১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম কী? জ্যাকসন কর্তৃক বিনিয়োগকৃত মার্কেটের আলোকে উক্ত কমিশনের ভূমিকা আলোচনা করো।
উত্তর: ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম হলো 'সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন'। এটি বর্তমানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নামে পরিচিত। এ কমিশনের তালিকায় নিবন্ধিত হয়ে স্টক এক্সচেঞ্জগুলো (ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) কার্যক্রম পরিচালনা করে। উদ্দীপকে জ্যাকসন একজন বিনিয়োগকারী। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের (স্টক ব্রোকার) মাধ্যমে শেয়ার কিনে বেশি দামে তা বিক্রি করেন। অর্থাৎ জ্যাকসন শেয়ারের মাধ্যমিক বাজারের একজন বিনিয়োগকারী। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে শেয়ার ইস্যুকারী কোম্পানিগুলো তালিকাভুক্ত। তালিকাভুক্তির মাধ্যমে উক্ত কোম্পানিগুলো প্রাথমিক বাজারে শেয়ার ইস্যুর সুযোগ পায়। পরবর্তীতে মাধ্যমিক বাজারে ইস্যুকৃত শেয়ারগুলো কেনা-বেচা করে। তালিকাভুক্ত কোম্পানির সব কাজই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে কোম্পানিগুলো ইচ্ছে করলেই নিয়ম বহির্ভূত কাজ পরিচালনা করতে পারে না। ফলে উদ্দীপকের জ্যাকসনের মতো বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। সুতরাং বলা যায়, শেয়ারের মাধ্যমিক বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম কী? জ্যাকসন কর্তৃক বিনিয়োগকৃত মার্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর