এককপ্রতি বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: নিশাত লি.-এর ১০% এককপ্রতি বিক্রয়মূল্য বৃদ্ধিতে সমচ্ছেদ বিন্দু নির্ণয়:দেওয়া আছে,স্থির ব্যয় = ২০,০০০ টাকা১০% একক প্রতি বিক্রয়মূল্য বৃদ্ধি পেলেনতুন একক প্রতি বিক্রয়মূল্য হবে = ২০ + (২০ × ১০%) = ২০ + ২ = ২২ টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় = ১২ টাকা আমরা জানি,সমচ্ছেদ বিন্দু (একক) = স্থির ব্যয় ÷ (একক প্রতি বিক্রয়মূল্য - একক প্রতি পরিবর্তনশীল ব্যয়) = ২০,০০০ ÷ (২২-১২)= ২০,০০০ ÷ ১০= ২,০০০ একক।আমরা জানি,সমচ্ছেদ বিন্দু (টাকায়)= সমচ্ছেদ বিন্দু একক × একক প্রতি বিক্রয় মূল্য= ২,০০০ × ২২= ৪৪,০০০ টাকা।মন্তব্য: নিশাত লি.-এর একক প্রতি বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাতে ২,০০০ একক কলম বিক্রি করতে হবে, যা টাকায় ৪৪,০০০ টাকা। তবে বিক্রয়মূল্য বৃদ্ধির আগে সমচ্ছেদ বিন্দু ছিল ২,৫০০ একক ও ৫০,০০০ টাকা। সুতরাং, বিক্রয়মূল্য বৃদ্ধি পেলে নিশাত লি. ৫০০ একক কলম কম বিক্রি করেই তাদের মোট ব্যয় তুলে আনতে পারবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
এককপ্রতি বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর ওপর কী প্রভাব …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর