মজুদ পণ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: একটি কোম্পানির মজুদ পণ্যের (কাঁচামাল, আংশিক সমাপ্ত পণ্য, সমাপ্ত পণ্য) ফরমায়েশ প্রদান, সংরক্ষণ ও যথাযথ ব্যবহারের প্রক্রিয়াকে - মজুদ ব্যবস্থাপনা বলে। উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কাঁচামাল। কাঁচামালের সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। সে কারণে মালের একটা মজুদ গড়ে তুলতে হয়। এই মাল অবশ্য শুধু কাঁচামাল নয়, আংশিক সমাপ্ত পণ্য, সমাপ্ত পণ্য ইত্যাদি এর মধ্যে পড়ে। প্রতিষ্ঠানের উৎপাদন কাজ যাতে স্বাভাবিক গতিতে চলতে পারে তার জন্যই এই পণ্য মজুদ রাখতে হয়। মজুদপণ্যের ঘাটতির কারণে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হয়। আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মজুদ পণ্য থাকলে মূলধনের একটা বিরাট অংশ অব্যবহৃত থাকবে। তাই মজুদ পণ্য শুধু ক্রয় করলেই চলবে না, এর সুষ্ঠু ব্যবস্থাপনা করা দরকার।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মজুদ পণ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর