জনাব 'সানের কম্পিউটার ব্যবসায়ে সমুদয় অর্থ বিনিয়োগ করা কি যুক্তিসংগত? বিশ্লেষণ-করো।
উত্তর: জনাব সানের সমুদয় অর্থ কম্পিউটার ব্যবসায়ে বিনিয়োগ অযৌক্তিক। বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী কোনো বিনিয়োগকারীর সমুদয় অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করা উচিত। এতে বিনিয়োগকারীর মোট বিনিয়োগ ঝুঁকি কমে এবং কাঙ্ক্ষিত মুনাফা একটি আদর্শ হারে অজিত হয়। উদ্দীপকে জনাব সান ও জনাব মুন দুই জন ব্যবসায়ী। জনাব মুন মোটরসাইকেলের পাশাপাশি মোবাইলের ব্যবসায় করেন। এ বৈচিত্র্যায়নের ফলে তার ব্যবসায়ে বিনিয়োগ ঝুঁকি কম। কিন্তু অধিক মুনাফার আশায় জনাব সান তার সমুদয় অর্থ কম্পিউটার ব্যবসায়ে বিনিয়োগ করেন। এটি বৈচিত্র্যায়ন নীতি অনুযায়ী অযৌক্তিক। কোনো বিনিয়োগকারীর সমুদয় অর্থ একটি সম্পদে বিনিয়োগ করা উচিত নয়। কারণ অর্থনৈতিক উত্থান-পতনে এ বিনিয়োগে বেশি লাভের সম্ভাবনার পাশপাশি অধিক ক্ষতির আশঙ্কাও থাকে। বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বাজেট (Warren Buffet Budget) এ প্রসঙ্গে বলেন, "সমস্ত ডিম একটি ঝুঁড়িতে রেখো না"। অর্থাৎ সমস্ত ডিম একটি ঝুঁড়িতে রাখলে যেমন ঝুঁকি বাড়ে, তেমনি একটা সম্পদে সমুদয় অর্থ বিনিয়োগেও ঝুঁকি বাড়ে। সুতরাং জনাব সানের কম্পিউটার ব্যবসায়ের সমুদয় অর্থ বিনিয়োগ অযৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব 'সানের কম্পিউটার ব্যবসায়ে সমুদয় অর্থ বিনিয়োগ করা কি যুক্তিসংগত…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর