উদ্দীপকের আলোকে সিমি লি.-এর বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সিমি লি.-এর বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহ করা যৌক্তিক। বন্ড হলো একটি ঋণের দলিল। এতে ঋণগ্রহীতার ঋণের পরিমাণ, সুদের হার ও পরিশোধের যাবতীয় শর্ত লিপিবদ্ধ থাকে। প্রতিটি বন্ডেই একটি একক মূল্য উল্লেখ থাকে। বড় প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে অর্থায়নের জন্য বন্ড একটি জনপ্রিয় মাধ্যম। সিমি লি.-এর অর্থ ব্যবস্থাপক জনাব শিহান আহমেদ। তিনি অর্থায়নের মাধ্যম হিসেবে সাধারণ শেয়ার ইস্যুকে প্রাধান্য দেন। বর্তমানে একটি নতুন পণ্য উৎপাদনের জন্য তার অতিরিক্ত মূলধন প্রয়োজন। সেক্ষেত্রে শুধু শেয়ার বিক্রির অর্থকে তিনি অপর্যাপ্ত মনে করেন। তাই তিনি শেয়ার বিক্রির পাশাপাশি বন্ড বিক্রি করতে চান। এটি দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হিসেবে উপযুক্ত একটি মাধ্যম। বন্ড সাধারণত জামানতসহ এবং জামানতবিহীন এই দুইভাবেই বিক্রি করা যায়। জামানতবিহীন বন্ডে কোনো জামানত রাখতে হয় না। তাই প্রতিষ্ঠানের জন্য এটি সুবিধাজনক। দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যান্য উৎসের তুলনায় বন্ড ইস্যু করতে খরচ কম হয়। এটি ইস্যুর মাধ্যমে সহজেই মূলধন সংগ্রহ করা যায়। তাই উদ্দীপকের জনাব শিহান আহমেদ এসব সুবিধা বিবেচনা করে শেয়ারের পাশাপাশি বন্ড বিক্রির কথা চিন্তা করছেন। সুতরাং, সিমি লি.- বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহ করা যৌক্তিক সিদ্ধান্ত হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সিমি লি.-এর বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহের যৌক্তিকত…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর