জনাব শিহান আহমেদের কোন ধরনের মূলধনের প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শিহান আহমেদের দীর্ঘমেয়াদি মূলধন প্রয়োজন। দীর্ঘমেয়াদি মূলধনের মাধ্যমে ৫ বছর বা তার বেশি সময়ের জন্য অর্থায়ন করা হয়। প্রতিষ্ঠানের প্রসার বা নতুন পণ্য বাজারে আনতে এবং সম্পদ কেনার জন্য এই মূলধন প্রয়োজন। দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হিসেবে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ইস্যু করা হয়। উদ্দীপকে সিমি লি.-এর অর্থ ব্যবস্থাপক জনাব শিহান আহমেদ অর্থায়নের মাধ্যম হিসেবে শেয়ার ইস্যুকে প্রাধান্য দেন। বর্তমানে একটি নতুন পণ্য উৎপাদনের জন্য তার অতিরিক্ত মূলধনের প্রয়োজন। এই মূলধন সংগ্রহে তিনি শেয়ার ইস্যুকে অপর্যাপ্ত মনে করেন। তাই তিনি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চান। এক্ষেত্রে জনাব শিহান আহমেদের দীর্ঘমেয়াদি মূলধন প্রয়োজন। এক্ষেত্রে তিনি শেয়ার মূলধন ও বন্ডকে বেছে নিয়েছেন। সুতরাং অর্থায়নের উৎস বিবেচনায় বলা যায়, জনাব শিহান আহমেদের দীর্ঘমেয়াদি মূলধন প্রয়োজন হয়েছিল।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব শিহান আহমেদের কোন ধরনের মূলধনের প্রয়োজন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর