জনাব আদনান কোন নীতি অনুসরণ করায় আশানুরূপ ফল পাচ্ছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আদনান তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করায় আশানুরূপ ফল পাচ্ছেন। তারল্য ও মুনাফার মধ্যে নেতিবাচক সম্পর্ক বিদ্যমান। কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য তারল্য সংরক্ষণ করতে হয়। এতে প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ কমে যায়। তারল্য বাড়লে মুনাফা কমবে। বিপরীতভাবে তারল্য কমলে মুনাফা বাড়বে। সাথে ঝুঁকিও বাড়বে। উদ্দীপকে জনাব আদনান একজন পাইকারী ব্যবসায়ী। তার অদূরদর্শিতার কারণে কোম্পানিতে কখনো কাঁচামাল কেনার সামর্থ্য থাকতো না। আবার কখনো পণ্য গোডাউনে রয়ে যেত। তিনি মাঝে মাঝে অধিক বিনিয়োগ করে ফেলতেন। ফলে তারল্য সংকটে ভুগতেন। আবার অধিক তারল্য রাখার কারণে মুনাফা কম হতো। পরবর্তীতে তিনি অর্থব্যবস্থার তারল্য ও মুনাফা নীতিতে মনোযোগ দেন। এর আলোকে তিনি পর্যাপ্ত নগদ অর্থ হাতে রেখে বাকি টাকা বিনিয়োগ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব আদনান এর প্রতিষ্ঠানের আশানুরূপ ফল পাবার কারণ তারল্য ও মুনাফা নীতির অনুসরণ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আদনান কোন নীতি অনুসরণ করায় আশানুরূপ ফল পাচ্ছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর