জনাব আদনান ব্যবসায়ের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছেন কী? যুক্তি দেখাও।
উত্তর: সম্পদ সর্বাধিকরণ হওয়ায় বলা যায়, জনাব আদনান ব্যবসায়ের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছেন।সম্পদ সর্বাধিকরণ বলতে পাবলিক লি. কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকে বোঝায়। তবে পাবলিক লি. কোম্পানি না হলে প্রতিষ্ঠানের মোট সম্পতি বৃদ্ধি পেলে বা ব্যবসায় সম্প্রসারণ হলে তাকে সম্পদ সর্বাধিকরণ বলে।উদ্দীপকে জনাব আদনান একজন পাইকারি ব্যবসায়ী। তার অদূরদর্শিতার কারণে প্রতিষ্ঠানটিতে কখনো কাঁচামাল কেনার অর্থ থাকতো না, আবার কখনো পণ্য গোডাউনে রয়ে যেত। অর্থাৎ তিনি তারল্য ও মুনাফার নীতি মানতেন না। পরবর্তীতে তিনি তারল্য ও মুনাফার নীতি অনুসরণ করেন এবং আশানুরূপ ফলাফল পাচ্ছেন। পাশাপাশি তিনি ব্যবসায় সম্প্রসারণ ও সম্পদ বৃদ্ধি করতে পেরেছেন।কোনো প্রতিষ্ঠানের বাজারমূল্য বৃদ্ধি পেলে বা শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের সম্পদ বেড়েছে বলে বিবেচনা করা হয়। কোনো প্রতিষ্ঠান কতটুকু সফল তা অনেকটা এই বাজারমূল্যের বৃদ্ধি দ্বারা পরিমাপ করা হয়। তাই এ বাজারমূল্য বৃদ্ধি বা সম্পদ সর্বাধিকরণকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব আদনানের প্রতিষ্ঠানটিও সম্পদ বৃদ্ধির মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ নিশ্চিত করেছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আদনান প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আদনান ব্যবসায়ের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছেন কী? যুক্তি দেখাও।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর