উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব সেলিম প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব সেলিম প্রথমত অর্থায়নের তহবিল সংগ্রহের কাজটি করেন।তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন উৎস নির্বাচনের মাধ্যমে তাদের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করা হয়। যে উৎস থেকে মূলধন সংগ্রহ করলে মূলধন খরচ সর্বনিম্ন হয়, সেই উৎস থেকেই তহবিল সংগ্রহ করা হয়।উদ্দীপকে জনাব সেলিম একটা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের অর্থের সংস্থানসহ কোন উৎস বেশি লাভজনক তা নির্ণয় করেন। অতঃপর যথাসময়ে অর্থপ্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করেন। অর্থ সংগ্রহের ক্ষেত্রে যে উৎস থেকে কম খরচে অর্থসংস্থান করা যায় সেটি থেকে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকে। উদ্দীপকে জনাব সেলিমের কার্যাবলি অর্থায়নের অর্থসংস্থান কার্যাবলির সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব সেলিম প্রথমত অর্থায়নের তহবিল সংগ্রহ করেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব সেলিম প্রথমত অর্থায়নের কোন কাজ করেন…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর