উদ্দীপকের আলোকে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কার বিনিয়োগ অধিক যৌক্তিক বলে মনে কর? উদ্দীপক বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
উত্তর: শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করায় উদ্দীপকে মি. করিমের বিনিয়োগ অধিক যৌক্তিক হয়েছে।বিনিয়োগের ক্ষেত্রে কোনো বিনিয়োগকারীর সমুদয় অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগের এ নীতিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলা হয়। এ নীতিতে বিনিয়োগকারীর মোট বিনিয়োগ ঝুঁকি কমে এবং কাঙ্ক্ষিত মুনাফা একটি আদর্শ হারে অর্জিত হয়।উদ্দীপকে দুই বন্ধু মি. রহিম এবং মি. করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে পড়ালেখা করেন। তারা উভয়ই তাদের টিউশনের জমানো টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন। বিনিয়োগের ক্ষেত্রে মি. রহিম তার সমুদয় অর্থ দিয়ে একটি কোম্পানির শেয়ার কেনেন। অপরদিকে মি. করিম তার সমুদয় অর্থ দিয়ে ৫টি ভিন্ন কোম্পানির শেয়ার কেনেন। অর্থাৎ মি. রহিম বিনিয়োগের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ না করলেও মি. করিম তা করেছেন।মি. করিমের মতো বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলে বিনিয়োগ ঝুঁকি কমে। কারণ এতে কোনো বিনিয়োগ থেকে ক্ষতি হলেও অন্য বিনিয়োগের মুনাফা থেকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ফলে বিনিয়োগের মোট ঝুঁকি কমে আসে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. করিমের বিনিয়োগ অধিক যৌক্তিক হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কার বিনিয়োগ অধিক …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর