শফিক ও জামালের বিনিয়োগের মধ্যে কার বিনিয়োগ ঝুঁকি কম? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শফিক ও জামালের বিনিয়োগের মধ্যে জামালের বিনিয়োগের ঝুঁকি কম।বিনিয়োগের ক্ষেত্রে কোনো বিনিয়োগকারীর সমুদয় অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগের এ নীতিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলা হয়। এ নীতিতে বিনিয়োগকারীর মোট বিনিয়োগ ঝুঁকি কমে এবং কাঙ্ক্ষিত মুনাফা একটি আদর্শ হারে অর্জিত হয়।উদ্দীপকে শফিক ও জামাল দুই বন্ধু শেয়ার বাজারে বিনিয়োগ করেন। বিনিয়োগের ক্ষেত্রে শফিক তার সমুদয় অর্থ দুটি ভিন্ন শেয়ারে বিনিয়োগ করেন। জামাল বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন। বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলে বিনিয়োগের ঝুঁকি কমে। কারণ, এতে কোনো বিনিয়োগ থেকে লোকসান হলেও অন্য বিনিয়োগের মুনাফা থেকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ফলে বিনিয়োগের মোট ঝুঁকি কমে আসে। উদ্দীপকের জামাল একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করায় তার সিদ্ধান্তটি পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুযায়ী হয়েছে। অন্যদিকে, শফিক একটি কোম্পানিতে বিনিয়োগ করায় তার বিনিয়োগে বৈচিত্র্যায়নের মাধ্যমে ঝুঁকি হ্রাসের সুযোগ নেই। সুতরাং বলা যায়, উদ্দীপকের দু'জনের বিনিয়োগের মধ্যে জামালের বিনিয়োগে ঝুঁকি কম।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
শফিক ও জামালের বিনিয়োগের মধ্যে কার বিনিয়োগ ঝুঁকি কম? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর