পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের উদ্যোগ গ্রহণ ব্যবস্থা যুক্তিসংগত কিনা? বিশ্লেষণ কর।
উত্তর: পদ্মা সেতু নির্মাণে সরকারি-বেসরকারি (PPP) বিকল্প অর্থায়নের উদ্যোগ গ্রহণ ব্যবস্থা যুক্তিসঙ্গত। PPP-এর পূর্ণরূপ হলো Public Private Partnership। এরূপ অর্থায়ন বলতে সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে অর্থায়ন করাকে বোঝায়।উদ্দীপকে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করে। ফলে বাংলাদেশে সরকার অর্থায়নের বিকল্প উৎসের সিদ্ধান্ত নেয়। বিকল্প উৎস হিসেবে সরকার নিজস্ব অর্থায়নের কথা ভাবলো। অবশেষে সরকার নিজস্ব ও বেসরকারি সহায়তায় অর্থায়নের মাধ্যমে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। সরকারি ও বেসরকারি সহযোগিতায় এরূপ অর্থায়নের ফলে সরকার ঝুঁকি হ্রাসে সক্ষম হয়েছে। কেননা, বৈদেশিক ঋণের কঠিন শর্ত মানা দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবার, সরকারি খাতে বিনিয়োগ করা ঝুঁকিমুক্ত হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানও স্বেচ্ছায় বিনিয়োগে আগ্রহী হবে। তাই বলা যায়, সরকারের নেওয়া PPP (সরকারি ও বেসরকারি সহযোগিতা) অর্থায়ন ব্যবস্থা পদ্মা সেতু নির্মাণে যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের উদ্যোগ গ্রহণ ব্যবস্থা যুক্তিস…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর