পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে কোন ধরনের অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা হয়? বর্ণনা কর।
উত্তর: পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে সরকারি অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা রয়েছে। এরূপ সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ। এরূপ অর্থায়নে মুনাফা অর্জনের কোনো লক্ষ্য থাকে না।উদ্দীপকে বাংলদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে অর্থায়নের লক্ষ্যে সরকার বিশ্বব্যাংকের সাথে একট ঋণচুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু বিশ্বব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করে। এখানে ঋণ গ্রহণ ও পরিশোধের সব সিদ্ধান্তই সরকার কর্তৃক নেওয়া হয়। সরকার কর্তৃক অর্থায়ন করা হচ্ছে তাই এটি নিঃসন্দেহে সরকারি অর্থায়ন। তাছাড়া পদ্মা সেতু নির্মাণের উদ্দেশ্যও হচ্ছে জনকল্যাণ। তাই বলা যায়, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে সরকারি অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে কোন ধরনের অর্থায়নের উদ্যোগ গ্রহণ …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর