কোন কোম্পানিটি সম্পদ সর্বোচ্চকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে বলে তুমি মনে কর? যুক্তি প্রদর্শন কর।
উত্তর: উদ্দীপকের মধুখালী কোম্পানী সম্পদ সর্বোচ্চকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি। সম্পদ সর্বোচ্চকরণ বলতে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করন কে বোঝায়।অর্থাৎ কোন প্রকল্পের নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণকে সম্পদ সর্বাধিকরণ বলে। উদ্দীপকের মধুখালী কোম্পানি লিমিটেড লাভের ২৫ % লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে। অপরদিকে কুশিয়ারা কোম্পানি লিমিটেড এর লভ্যাংশ বন্টনের হার ১০০%। মধুখালী কোম্পানি লিমিটেড সংরক্ষিত আয় দিয়ে ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ এর সুযোগ পাবে। কারণ প্রতিষ্ঠানটি অর্জিত আয়ের ৭৫%সংরক্ষিত তহবিলে জমা রাখে। অপরদিকে কুশিয়ারা কোম্পানির বিনিয়োগের জন্য ভালো প্রকল্প নেই বিধায় লাভের সম্পূর্ণ অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে। উদ্দীপকে মধুখালী কোম্পানি ভবিষ্যতের সংরক্ষিত আয় দ্বারা ব্যবসায় সম্প্রসারণ করে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বৃদ্ধি করতে পারবে। ফলে উক্ত কোম্পানির শেয়ারের বাজার মূল্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে ।এছাড়া কোম্পানিটি সামাজিক দায়িত্ব পালন করায় শেয়ারহোল্ডারদের আত্মবিশ্বাস অর্জিত হবে এবং কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে। যে কারণে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বাড়বে এবং ঝুঁকি কমবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোন কোম্পানিটি সম্পদ সর্বোচ্চকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে বলে তুম…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর