একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? ব্যাখ্যা কর।
উত্তর: একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। বিভিন্ন প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের নিট বর্তমানমূল্য বৃদ্ধি করাকে সম্পদ সর্বাধিকরণ বলে। অর্থাৎ শেয়ারের মূল্য বাড়ানোই হলো সম্পদ সর্বাধিকরণ। প্রতিষ্ঠানের মালিকদের সম্পদ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। সাধারণত শেয়ারের মূল্য তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা: (১) মুনাফা অর্জনের সময়; (২) নগদ প্রবাহের পরিমাণ ও (৩) ঝুঁকি। এই তিনটি বিষয় সঠিকভাবে সম্পদ পরিমাপে সাহায্য করে। এসব মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয় না। তাই একটি ফার্মের উচিত সম্পদ সর্বাধিকরণকে অগ্রাধিকার দেওয়া।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর