উদ্দীপকে জনাব জামান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব জামান অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন।এ নীতি অনুযায়ী বিনিয়োগে ব্যবসায়ের পণ্যগুলো বৈচিত্র্যপূর্ণ হয়। বিনিয়োগকারী তার সব মূলধন একটি সম্পদে বিনিয়োগ করেন না। একাধিক সম্পদে বিনিয়োগ করেন। এর ফলে মোট ঝুঁকি একাধিক বিনিয়োগের মাঝে বণ্টিত হয়।উদ্দীপকে জনাব জামান জুতার ব্যবসায়ের পাশাপাশি ঔষধ ও মোবাইলের ব্যবসায় করেন। তিনি মনে করেন জুতার ব্যবসায়ে লোকসান হলে উক্ত লোকসান ঔষধ ও মোবাইলের ব্যবসায় থেকে অর্জিত মুনাফার সাথে সমন্বয় করতে পারবেন। এখানে তিনি তার সমুদয় তহবিল একটি পণ্যে বিনিয়োগ না করে একাধিক পণ্যে বিনিয়োগ করেছেন।উদ্দীপকে জনাব জামান তার মোট তহবিল তিনটি পণ্যে বিনিয়োগ করেছেন। ফলে তার তহবিলের ঝুঁকি তিনটি পণ্যে বিভক্ত হয়ে গেছে। প্রতিটি পণ্যের ঝুঁকির হারও হ্রাস পেয়েছে। তাছাড়া তিনি একটি পণ্যের ক্ষতি অন্য পণ্যের মুনাফা দিয়ে পুষিয়ে নিতে পারবেন। এটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির মূল বিষয়। তাই বলা যায়, জনাব জামান তার ব্যবসায়ে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জামান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর