"বি. মোবাইল লিমিটেড-এর লাভজনকতায় সামাজিক দায়বদ্ধতার প্রভাব রয়েছে"- উক্তিটি যথার্থ।
সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়। এই পক্ষগুলো হলো: শেয়ারমালিক, ব্যবস্থাপক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার, পাওনাদার ইত্যাদি।
উদ্দীপকে বি. মোবাইল লিমিটেড জি. মোবাইল লিমিটেড-এর মতো পণ্য বাজারজাত করে। এই প্রতিষ্ঠানের মজুরি কাঠামো বেশ ভালো। সমাজে প্রতিষ্ঠানটির ইতিবাচক সাড়া আছে। তাই বিক্রয়ের পরিমাণ বেশি এবং উভয়ই লাভজনক প্রতিষ্ঠান। তাছাড়া প্রতিষ্ঠানটি এইচএসসি পর্যায়ে ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে। প্রতিষ্ঠানটির উৎপাদন খরচ এজন্য একটু বেশি এবং বিক্রয়মূল্যও বেশি। কিন্তু প্রতিষ্ঠানটি সামাজিক ভাবমূর্তি কারণে বেশি বিক্রয় করতে পারছে।
উদ্দীপকে বি. মোবাইল লিমিটেড শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা করছে। তাছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যেমন: শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সমাজের ও জনগণের স্বার্থ রক্ষাকরছে। পাশাপাশি অধিক হারে মুনাফা অর্জনের ফলে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদেরও স্বার্থ রক্ষাও সম্ভব হচ্ছে। এসব কাজ প্রতিষ্ঠানটির সামাজিক দায়িত্ব পালনের প্রতিচ্ছবি। এসব সামাজিক দায়বদ্ধতা পালনের কারণেই সমাজে, জনগণের কাছে, ভোক্তার কাছে প্রতিষ্ঠানটির প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি বেশি মুনাফা অর্জনে সক্ষম হচ্ছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির লাভজনকতায় সামাজিক দায়বদ্ধতার প্রভাব রয়েছে।