চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়ে? ব্যাখ্যা কর।
উত্তর: চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে বর্তমান মূল্যের একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পাবে।যেমন আজকের .৩০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আসলে চার বছর পর মূল্য হবে ৩০০০*(১+০.১০) ৪ = ৪৩৯২.৩০ টাকা। অন্যদিকে ১০% অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে ৩০০০ টাকা ৪ বছর পর সুদ আসলে হবে = ৩০০০*(১+০.১০/২) ২*৪ = ৪৪৩২.৩৭ টাকা।এখানে দেখা যায়, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পেয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর