জনাব আহসানকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আহসানকে তার বন্ধু অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন।বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফলিও নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব আহসান তার নিকট সঞ্চিত অর্থ বিনিয়োগ করে নতুন প্রকল্প শুরু করতে আগ্রহী। এই বিষয়ে সে তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বন্ধু মিঃ সজলের পরামর্শ চাইলে বন্ধু তাকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেন। অর্থাৎসম্পূর্ণ অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন। সুতরাং বলা যায় তার বন্ধু তাকে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আহসানকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিল…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর