১০ বছর পর কে বেশি অর্থ পাবেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ১০ বছর পর কে বেশি অর্থ পাবেন তা নির্ধারণের জন্য উভয়ের বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে।মেয়াদ শেষে জনাব কামালের পূবালী ব্যাংক থেকে পাওয়া অর্থের পরিামণ নির্ণয়: দেওয়া আছে, বার্ষিক কিস্তির পরিমাণ, A = ১০,০০০ টাকা সুদের হার, i = ১০% বা ০.১০ মেয়াদ, n = ১০ বছর আমরা জানি, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, FVOA [গণিত] = ১০,০০০ × ১৫.৯৩৭৪২ = ১,৫৯,৩৭৪.২০ টাকা মেয়াদ শেষে জনাব হোসেনের সোনালী ব্যাংক থেকে পাওয়া অর্থের পরিমাণ নির্ণয়: দেওয়া আছে, বর্তমান মূল্য, PV = ১,৩০,০০০ টাকা মেয়াদ, n = ১০ বছর সুদের হার, i = ৮% বা ০.০৮ চক্রবৃদ্ধির সংখ্যা, m = ৪ বার [∴ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি] আমরা জানি, ভবিষ্যৎ মূল্য, FV [গণিত] = ১,৩০,০০০ × (১.০২)৪০ = ১,৩০,০০০ × ২.২০৮০৩৯ = ২,৮৭,০৪৫.০৭ টাকা উদ্দীপকে জনাব কামাল ১০ বছর পর ১,৫৯,৩৭৪.২০ টাকা পাবেন। অন্যদিকে তার বন্ধু জনাব হোসেন ১০ বছর পর ২,৮৭,০৪৫.০৭ টাকা পাবেন। অর্থাৎ জনাব হোসেন বিনিয়োগ থেকে ১০ বছর পর জনাব কামালের তুলনায় (২,৮৭,০৪৫.০৭ – ১,৫৯,৩৭৪.২০) = ১,২৭,৬৭০.৮৭টাকা বেশি পাবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
১০ বছর পর কে বেশি অর্থ পাবেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর