উদ্দীপকে সাজ্জাদ কোং লি.-এর ব্যবসায় সম্প্রসারণের জন্য কীভাবে মূলধন সংগ্রহ করা উচিত বলে তুমি মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: সাজ্জাদ কোং লি. ব্যবসায় অর্থায়ন অর্থাৎ শেয়ার ইস্যু করে ব্যবসায়ী সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহ করা করবে।ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা ও তহবিল সংগ্রহ করে তা লাভজনক বিনিয়োগের সামগ্রিক ব্যবস্থাপনা । ব্যবসায় অর্থায়ন বিভিন্ন উৎস হতে করা যেতে পারে। যেমন- শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী তহবিলের চাহিদা মিটানোর জন্য এ ধরনের উৎস হতে অর্থায়ন করা হয়।উদ্দীপকের সাজ্জাদ কোং লি. কোম্পানির বাজারে শেয়ারের চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করা সহজ হয়েছে। কোম্পানিটি মূলধন সংগ্রহের ব্যয় অন্যান্য দীর্ঘমেয়াদী উৎস হতে তুলনামূলক সুবিধাজনক হবে। কারণ কোম্পানিটিকে দীর্ঘমেয়াদী ঋণ অথবা বন্ডের সুদ পরিশোধ করতেই হবে কিন্তু কোম্পানিটির শেয়ারের লভ্যাংশ নিয়মিত প্রদান করা বাধ্যতামূলক নয়। আমি মনে করি, সাজ্জাদ কোং লি. কোম্পানির শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করা উচিত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাজ্জাদ কোং লি.-এর ব্যবসায় সম্প্রসারণের জন্য কীভাবে মূলধন…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর