উদ্দীপকে দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করে? উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে আজিজ লি. কোম্পানি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করে।ব্যবসায় এবং সমাজ একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজকে সুবিধা প্রদানের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে থাকে। শেয়ারহোল্ডার, প্রতিষ্ঠানের কর্মী, সরকার, জনগণের কল্যাণের জন্য কাজ করা উচিত। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়ীকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলে।আজিজ লি. কোম্পানি কর্মীদের সকল সুযোগ সুবিধা প্রদানে সচেষ্ট থাকে। প্রতিষ্ঠানটি কর্মীদের চিকিৎসা সেবা প্রদান, তাদের সন্তানদের শিক্ষা ও নিয়মিত খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রতিষ্ঠানটির উক্ত কর্মকাণ্ড সামাজিক দায়বদ্ধতার আওতায় পড়ে। প্রতিষ্ঠানটি এর কর্মীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে। উদ্দীপকের দুটি কোম্পানির মধ্যে আজিজ লিমিটেড কোম্পানি সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি ব্যবসায়ের সামাজিক দায়ি…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর