প্রত্যাশিত আয়ের হার ১২% ধরে ছোটনের বাবার মিতব্যয়িতার সিদ্ধান্তটি মূল্যায়ন কর ।
উত্তর: প্রত্যাশিত আয়ের হার ১২% ধরে ছোটনের বাবার মিতব্যয়িতার সিদ্ধান্ত মূল্যায়ন: দেওয়া আছে, প্রতি মাসের যাতায়াত খরচ, A = ৮০০ টাকা সুদের হার, i = ১২% বা ০.১২ মেয়াদ, n = ২ বছর চক্রবৃদ্ধির সংখ্যা, m = ১২ বার [∴ মাসিক চক্রবৃদ্ধি] আমরা জানি, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, [গণিত] = ৮০০ × ২১.২৪৩৩৮৭ = ১৬,৯৯৪.৭১ টাকা অতএব, উদ্দীপকে ছোটনের বাবা মিতব্যয়িতার কথা বিবেচনা করে বর্তমানে একটি বাইসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছেন। যার বর্তমান মূল্য ১৬,০০০ টাকা। অন্যদিকে, প্রতি মাসে ছোটনের যাতায়াত খরচের বর্তমান মূল্য পাওয়া গেছে ১৬,৯৯৫ টাকা (প্রায়)। অর্থাৎ বাইসাইকেল কিনলে যাতায়াত খরচ (১৬,৯৯৫ – ১৬,০০০) = ৯৯৫ টাকা (প্রায়) সাশ্রয় হবে। সুতরাং, ছোটনের বাবার মিতব্যয়িতার সিদ্ধান্তটি যথার্থ হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
প্রত্যাশিত আয়ের হার ১২% ধরে ছোটনের বাবার মিতব্যয়িতার সিদ্ধান্তটি …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর