তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: তারল্য ও মুনাফার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যেকোনো দ্রব্য, সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করাকে তারল্য বলে। অন্যদিকে লাভজনক খাতে বিনিয়োগ করে আয় উপার্জন করা হলো মুনাফা। তারল্য কমে গেলে মুনাফা বাড়ে এবং তারল্য বাড়লে মুনাফা কমে যায়। কারণ, নগদ অর্থ বা তারল্য প্রতিষ্ঠানে বেশি থাকলে বিনিয়োগের পরিমাণ কম হবে। বিনিয়োগের পরিমাণ কম হলে মুনাফাও কম হবে। আর তারল্য কম হলে বিনিয়োগ বেশি হবে, মুনাফাও বেশি হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর