উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অগ্রণী গ্রুপ লিমিটেড ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছে। এ নীতি অনুযায়ী বিনিয়োগকারী বা ব্যবসায়ী তার সমুদয় অর্থ একটি সম্পদে বিনিয়োগ করেন না। বরং একাধিক সম্পদে বিনিয়োগ করেন। এ নীতির আলোকে একজন বিনিয়োগকারীর ভিন্ন ধর্মী সম্পদে বিনিয়োগ করা উচিত। উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল, হাউজিং, সিমেন্ট, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ইত্যাদি খাতে বিপুল পরিমান অর্থ বিনিয়োগ করেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি একটি সম্পদে বিনিয়োগ করেনি। বিনিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ভিন্নধর্মী অনেকগুলো সম্পদে বিনিয়োগ করেছে। আবার ব্যবসায় সম্প্রসারণের জন্য উৎপাদন ও বিপণনকারী হিসেবে ট্রেডমার্ক সংগ্রহ করে। এর মাধ্যমেও প্রতিষ্ঠানটি বাইসাইকলে, মোটারসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি উৎপাদন ও বিপণন করতে পারেন। অর্থাৎ এখানেও প্রতিষ্ঠানটি একাধিক পণ্য উৎপাদন ও বিপণন করবে। তাই বলা যায়, ব্যবসায় সম্প্রসারণে প্রতিষ্ঠানটি পণ্য বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়নের…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর