উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. কি ব্যবসায় অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পেরেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: ঘ উদ্দীপকে অগ্রণী গ্রুপ লিমিটেড ব্যবসায় অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ নিশ্চিত করতে পেরেছে বলে আমি মনে করি। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্য বৃদ্ধিকরণকে বোঝায়। শেয়ার মালিকদের সম্পদ সর্বাধিকরণ প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। মালিকদের সম্পদ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দিয়ে। উদ্দীপকে অগ্রণী গ্রুপ লিমিটেড স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল, হাউজিং, সিমেন্ট ইত্যাদিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। ব্যবসায় সম্প্রসারণের জন্য ট্রেডমার্ক সনদ সংগ্রহ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ডে বাইসাইকেল, মোটরসাইলে, বাস, ট্রাক ইত্যাদি উৎপাদন ও বিপণন করার উদোগ নেয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মাধ্যমে ব্যবসায়ের সম্প্রসারণ করে। এতে প্রতিষ্ঠানটির শেয়ারের বাজার মূল্য ক্রমাগত বাড়ছে। ব্যবসায়ের লক্ষ্যের ক্ষেত্রে ২টি লক্ষ্য প্রচলিত মুনাফা সর্বোচ্চকরণ ও সম্পদ সর্বাধিকরণ। বিভিন্ন অসুবিধা ও সমালোচনার কারণে প্রতিষ্ঠান মুনাফা সর্বোচ্চকরণকে অবজ্ঞা করে সম্পদ সর্বাধিকরণকে প্রাধান্য দেয়। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্যকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ শেয়ারের বাজারমূল্য বাড়লে প্রতিষ্ঠানের সম্পদও বাড়বে। সুতরাং, উদ্দীপকে অগ্রণী গ্রুপের বাজারমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বলা যায়, প্রতিষ্ঠানটি চূড়ান্ত লক্ষ্য (সম্পদ সর্বাধিকরণ) অর্জন করতে পেরেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. কি ব্যবসায় অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য অর…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর